২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত কনসুলার সুবিধার বিষয়ে বাংলাদেশের উপ-দূতাবাসকে এখনো কিছু জানায়নি

কলকাতায় জেএমবি’র প্রধান শায়খ আব্দুর রহমানের গ্রেফ্তারের বিষয়ে বার্তা সংস্থা রয়টার ও এএফপি এবং ভারতের প্রতিষ্ঠিত বিভিন্ন পত্রিকার খবরের প্রেক্ষিতে বাংলাদেশের উপ-দূতাবাস কনসুলার সুবিধা চাইলেও ভারত এ বিষয়ে মঙ্গলবার রাত ১১.৫০ পর্যন্ত কিছু জানায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী  (প্রেস) সালেহ শিবলী বিডিনিউজকে জানান, ভারত সরকারের পক্ষ থেকে তাদের মঙ্গলবার রাত ১১.৫০ পর্যন্ত কিছু জানানো হয়নি।

তবে তিনি ‘যত শীঘ্র সম্ভব, কনসুলার সুবিধা’ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন ।