২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার গাবতলীতে বাংলা ভাইয়ের সহযোগী আটক

বগুড়ার গাবতলী থানা পুলিশ মঙ্গলবার বিকেলে গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম থেকে বাংলা ভাইয়ের সহযোগী তালিকাভুক্ত জেএমবি ক্যাডার আবদুল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে কিছু জেহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

গ্রামবাসীরা জানান, গাবতলী সদর ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের মাস্টার আবদুর রহমানের ছেলে ও জয়ভোগা দাখিলী মাদ্রাসার সুপার আবদুল্লাহ আগে জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবিতে যোগ দেন। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে থানার সহকারি দারোগা আব্দুল জোব্বার তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে কয়েকটি জেহাদী বই ও জেএমবির লিফলেট পাওয়া যায় বলে একটি সূত্র জানিয়েছে।