২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি গড়ে তুলতে হবে: সেমিনারে বক্তারা

স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি গড়ে তুলতে হবে। ব্রিটেন ও বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবার ক্রমাগত বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ বিষয়ে এক সেমিনার ও মতবিনিময় সভায় মঙ্গলবার বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাইক্রোবায়োলজি বিভাগের সেমিনার কক্ষে মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন চিকিৎসক সংসদের নেতা ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ড. মুশতাক হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ'য়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।

অতিথি বক্তা হিসেবে সভায় উপস্থিত ছিলেন লন্ডনস্থ কুইন মেরী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেল্থ সায়েন্সের সিনিয়র লেকচারার ডা. কাম্বিজ বুমলা, একই বিভাগের সম্মানী সিনিয়র লেকচারার ডা. অ্যানা লিভিংস্টোন, টাওয়ার হ্যামলেটস এনএইচএস এর প্র্যাকটিস ম্যানেজার ম্যাগী ফ্যালশ।

সভায় এ দেশের চিকিৎসক নেতাদের মধ্যে বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক রশিদ--ই--মাহবুব, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক ইকবাল আর্সলান প্রমুখ।