২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১০

সাভারের গাজিরচটের ভুঁইয়াপাড়া মহল্লায় মঙ্গলবার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর ভস্মীভূত হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে ১০জন আহত হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২লক্ষ টাকা বলে জানা যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার ফজল ভুঁইয়ার বাড়ির টিনশেড কলোনীতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সাভার দমকল বাহিনী ও ডিআইপিজেড ইউনিট দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

যে ঘরটিতে প্রথম আগুনের সূত্রপাত ঘটে, সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

এলাকাবাসী জানায়, গার্মেন্টস্ কর্মীরা এ কলোনীতে বাসা ভাড়া করে থাকে। ঘরগুলো বাঁশ, কাঠ, বেড়া দিয়ে নির্মিত বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা বাইরে কর্মরত ছিল ।

আগুন নেভাতে গিয়ে আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।