সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ২০০৫--২০০৭ সালের জন্য নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে ক্ষমতাসীন বিএনপি’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথির মধ্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আলহাজ্ব মোসাদ্দেক আলী এমপি, হোটেলের জেনারেল ম্যানেজার গ্রান্ট জে গাসকিন, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদ ভুইয়া অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতি এম এস শরীফ লস্করের নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্য হলেন-নজরুল ইসলাম (সাধারণ সম্পাদক), দুলাল কুমার দেব, রবিউল ইসলাম ও হেরাল্ড লুক গোমেজ (ভাইস প্রেসিডেন্ট), মনির হোসেন (যুগ্ম সম্পাদক), হান্নান সরদার (সহকারী সম্পাদক), শামসুল আলম খান (কোষাধ্যক্ষ), মোস্তফা কামাল (সাংগঠনিক সম্পাদক), এম ইব্রাহিম (প্রচার সম্পাদক), রতন মোল্লা (ক্রীড়া সম্পাদক), সালাহউদ্দিন মাহমুদ (সংস্কৃতি বিষয়ক সম্পাদক) এবং শামসুল আলম ও এ হাকিম (সদস্য)।
