কলকাতায় শায়খ রহমান গ্রেফতার: পশ্চিমবঙ্গের আইজিপির ঘোষণা
পশ্চিমবঙ্গের পুলিশের আইজি জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমানকে গ্রেফতার করার কথা ঘোষণা করেছেন।
মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে আইজিপি রাজ কানোজিয়া বলেন, সীমান্ত এলাকা জরাগাছায় এক বিয়ের অনুষ্ঠান থেকে শায়খ রহমানকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা খবরটি গোপন রেখেছিলাম।
আইজিপি সাংবাদিকদের জানান, বাংলাদেশে ১৭ আগস্ট একযোগে বোমা হামলার পর শায়খ রহমান কয়েক সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে তার এক আত্মীয়র বাসায় আশ্রয় নেয়।
জঙ্গি ওই নেতাকে তার আতœীয়সহ রোববার গ্রেফতার করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে কলকাতা পুলিশ গ্রেফতারের পর শায়খ রহমানকে সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, তাকে বুধবার আবার আদালতে নেওয়া হবে।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান ঢাকায় সাংবাদিকদের বলেন, তিনি একটি বিদেশী সংবাদ সংস্থার খবর থেকে শায়েখ আবদুর রহমানের গ্রেফতারের বিষয়টি জানতে পেরেছেন।
ওই খবরটির বরাত দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ পুলিশ আবদুর রহমানের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তা প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বন্দিবিনিময় চুক্তি নেই, তবু বাংলাদেশ সরকার আশা করছে, ভারত সরকার শায়খ আবদুর রহমানকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
