সিরাজগঞ্জে নিষিদ্ধঘোষিত দলের চারজন আটক
গত দুইদিনের অভিযানে পুলিশ সিরাজগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত দলের চারজনকে গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ সদর পুলিশের একটি বিশেষ দলের অভিযানে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কান্দাপাড়া বিক্রম হোসেন (৩২) ও আব্দুস সামাদ (৩৫)।
এছাড়া এর আগে রোববার সকালে পুলিশ মালশাপাড়া ও হোসেনপুর থেকে রফিকুল ইসলাম (২৭) ও আব্দুল মালেক (২৮) নামে আরও দুজনকে গ্রেফতার করে।
রোববারের গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বীক্রম ও সামাদকে গ্রেফতার করা হয়।
তাদের নামে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া মালেক ও রফিকের নামে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থানায় আরও কয়েকটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
