বিএসএমএমইউ'তে ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা সেমিনার মঙ্গলবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের অনুজীব বিভাগের সেমিনার কক্ষে মঙ্গলবার ‘ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা এবং রোগী ও চিকিৎসক সম্পর্ক’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ড. ক্যামবিজ বুমলা, ভার্সিটি এবং ম্যাগি ফ্যালশো’র অনারারি লেকচারার ড. আন্না লিভিংস্টোন, টাওয়ার হেলমেটস এনএইচএস’র প্র্যাকটিস ম্যানেজার ওই সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে স্থানীয় চিকিৎসক ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।
