চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৩, বহু আহত
চাঁপাইনবাবগঞ্জের কানষাট বাজারে সোমবার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক গোলাম রাব্বানীসহ তিনজনের মুক্তির দাবিতে জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে কমপক্ষে তিনজন নিহত এবং বহু আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন, রিক্সাচালক আনোয়ার, নাসির ও অজ্ঞাত এক ব্যক্তি।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
