২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি, ৫ জনের মৃত্যু

তীব্র শীত এবং শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত দু’দিনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মৃত ব্যক্তিরা হল- আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মজিবর রহমান (৭০), ছোটদাপ গ্রামের মফিজউদ্দিন (৮০) ও কফিলউদ্দিন (৫৫), বোদা উপজেলার মাঝগ্রামের আব্দুল কাদের ওরফে বাচ্চা (৮০) এবং ঝলই শালশিরী এলাকার অজ্ঞাত এক বৃদ্ধা। শীতজনিত নানা রোগে তাদের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে গত কদিন ধরেই দিনভর কুয়াশা ও হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠাণ্ডা হাওয়ায় এলাকার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতে জেলার হাজার হাজার অভাবী ও দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে শৈত্য প্রবাহ বয়ে চলেছে। সন্ধ্যা হলেই এখানে বৃষ্টির মত কুয়াশা পড়তে শুরু করে।