মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রোববার রাত ১১টার দিকে দুবৃৃত্তরা সুজন (২৪) নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে।
টঙ্গীবাড়ির সিদ্ধেশ্বরী হিমাগারের কাঠমিস্ত্রিকে রোববার রাতে কে বা কারা কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে মুমূর্ষূ অবস্থায় এক রিক্সাচালক তাকে দেখে সিদ্ধেশ্বরী হিমাগারে খবর দেয়। সেখানকার লোকজন সুজনকে উদ্ধার করে সদরের এ আর ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। নিহত সুজনের বাড়ি বরিশাল জেলায়। সে দীর্ঘদিন থেকে সদরের বৈখর এলাকায় বসবাস করছিল।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
