২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে তৈরি হচ্ছে নয়নাভিরাম হ্রদ

রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় একটি মনোরম হ্রদ (লেক) তৈরি করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

 সোয়া পাঁচ কোটি টাকা ব্যয়ে খিলগাঁও বাগিচা ও উত্তর শাহজাহানপুরের রেললাইনের পাশে ময়লা-আবর্জনা পরিপূর্ণ জলাশয় ও নিুভূমিকে একটি হ্রদে পরিণত করা হচ্ছে।

একটি প্যাকেজ প্রকল্পের আওতায় ১৩ একর সরকারি জমিতে রাস্তা, ওয়াকওয়ে, কবরস্থান, ফুটওভার ব্রিজ নির্মিত হবে। ।

সরকারের গণপূর্ত অধিদপ্তর প্রকল্পের কাজটি বাস্তবায়ন করছে। চলতি বছরের জুনের মধ্যেই হ্রদের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস শনিবার প্রকল্প পরিদর্শণ করেন।

প্রকল্পটির কাজ শেষ হলে তা ওই এলাকার জলাবদ্ধতার সমস্যা দূর করবে ও সেটি একটি নয়নাভিরাম স্পটে পরিণত হবে বলে এলাকাবাসী মনে করছে।