২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার চার্জশিট দাখিল

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় ১০ জনকে অভিযুক্ত করে শনিবার ফরিদপুর প্রথম শ্রেণীর ম্যাজিট্রেটের আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফবিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

হত্যাকাণ্ডের দুই মাস চারদিন পর দুজন সাক্ষীর জবানবন্দী এবং তিনজন আসামীর স্বীকারেরাক্তিমূলক জবানবন্দীসহ মোট ১৮ জনের দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে মামলার চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম নবী উল্লেখ করেন, শহরের মুজিব সড়ক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সমকাল পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সাংবাদিক গৌতম দাসকে পরিকল্পিতভাবে হত্যা করে।

এদিকে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার চার্জশিট দাখিলের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় গৌতম দাসের মা সতীরানী দাস ও বাবা বলরাম দাস সন্তোষ প্রকাশ করার পাশাপাশি পলাতক আসামীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবি জানান।