২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থি দলের আঞ্চলিক নেতাসহ ৯ সন্ত্রাসী গ্রেপ্তার

পাবনার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর থেকে শনিবার সকালে পুলিশ চরমপন্থি দল লাল পতাকার আঞ্চলিক নেতা মোয়াজ্জেমসহ নয় চরমপন্থি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

আটঘরিয়া থানা পুলিশ জানায়, চরমপন্থী সন্ত্রাসীরা যাত্রাপুর বাজারে শনিবার সকালে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে চরমপন্থী দল লাল পতাকার আঞ্চলিক নেতা মোয়জ্জেম হোসেন (৩৮), আনিছুর রহমান (২৫), আব্দুস সামাদ (৪১), ইকবাল হোসেন (৩৪), মোকছেদ আলী (৩২), জালাল উদ্দিন (২৪), জাহিদুল ইসলাম (২০), রহিম উদ্দিন (৫০) এবং নজরুলকে (২৭) গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যা,অপহরণ এবং ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।