পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল ক্যাডারের নের্তৃত্বে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ
পটুয়াখালীর কলাপাড়া এমবি কলেজের জিএস ছাত্রদল ক্যাডার মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে কয়েকজন সন্ত্রাসী কলাপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে শুক্রবার সন্ধায় অপহরণ করে নিয়ে গেছে।
পুলিশ এখনো মূল হোতা এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। তবে শুক্রবার রাতে নুর এলাহী (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার আনুমানিক সন্ধা সাড়ে ৭টায় অস্রেরমুখে তাকে নিজ ঘর থেকে অপহরণ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী হুমায়ুন কবিরের মেয়ে অপহরণের সাথে জড়িত মোস্তাফিজসহ আটজনকে আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রমতে, কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় অপহৃত ছাত্রীর বাড়ি। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই তাকে অপহরণ করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
