২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

ভোলা-চরফ্যাশন সড়কের রাস্তারমাথা এলাকায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

নিহতের নাম নিতাই চন্দ্র (৪০)। সে বোরহানউদ্দিন উপজেলার একজন পল্লী চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তারমাথা এলাকায় একটি যাত্রীবাহী ভটভটি অন্য একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ভটভটিটি আটক করেছে।