২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

গাইবান্ধা পলাশবাড়ী সড়কে তুলশীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের কাছে শুক্রবার সকালে কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 12:25 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা পলাশবাড়ীগামী  যাত্রীবাহী একটি মিনিবাসের সাথে বিপরীতমুখি গাইবান্ধাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।