রংপুর মহাসড়কে ডাকাতি, ১৫ জন আহত
রংপুরের পীরগঞ্জে বৃহস্পতিবার রাতে ডাকাতরা ১৫ বাসযাত্রীকে আহত করে তাদের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকার মালামাল লুট করেছে।
সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলমারীগামী হক পরিবহনে সাতজন ডাকাত যাত্রীবেশে উঠে। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাদের মালামাল লুট করে।
পীরগঞ্জে এসে ডাকাতরা বাস থেকে নেমে গিয়ে ডাকাতি করার জন্য জেএল পরিবহনকে আটকানোর চেষ্টা করে। বাসের চালক গাড়ি না থামানোয় ডাকাতরা বাসের জানালা ভাংচুর করে। এতে ১৫ জন যাত্রী আহত হয়।
এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
