২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬ -এ দাঁড়িয়েছে

সাভারে বুধবার রাতের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে থেকে আরো দু’জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয়ে দাঁড়িয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

নিহত ছয়জনের মধ্যে মাত্র একজনের পরিচয় জানা গেছে।

নিহতদের মধ্যে বাসের হেল্পার শহীদুল ইসলাম (২৮) রয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার দুবাইলে।

এর আগে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে নিহত চারজনের মৃতদেহ তাদের আত্মীয়-স্বজনরা নিয়ে যায়।

টাঙ্গাইল থেকে ঢাকাগামী সনি এন্টারপ্রাইজের বাসটি বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগরা এলাকার একটি বাজারে দাঁড়িয়ে থাকা অপর একটি ভ্যানকে আঘাত করলে এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে।

নাইটিঙ্গেল হাসপাতালের চিকিৎসক ড. জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যায়।

গুরুতর আহত ১৬ জনকে ওই এলাকার নাইটিঙ্গেল, অ্যাপোলো ও ইনাম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আরও পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

এ ঘটনার প্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।