২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যায়য়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের (কমার্স গ্রুপ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ বছর মোট ৮৪৪ টি আসনের জন্য ২৪ হাজার প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। প্রতি আসনের জন্য ২৮ জন শিক্ষার্থী পরক্ষিায় অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার ব্যাবসায় শিক্ষা অনুষদ এবং কলা ভবনের সামনে ভর্তি পরীক্ষার আসন বন্টন তালিকা ঝুলিয়ে দিয়েছে।

আসন বন্টন অনুযায়ী ক্রমিক সংখ্যা ১০০০০১ থেকে ১০১৩৬৩ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে, ১০১৩৬৪ থেকে ১০৪১২২ পর্যন্ত বিডিআর কলেজ (মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ), ১০৪১২৪ থেকে ১০৫৮৩৯ পর্যন্ত রাইফেল পাবলিক স্কুল এন্ড কলেজ, ১০৫৮৪০ থেকে ১০৬৯২২ পর্যন্ত ঢাকা সিটি কলেজ, ১০৬৯২৩ থেকে ১০৮৬৮৫ পর্যন্ত আইডিয়াল কলেজ, ১০৮৬৮৬ থেকে ১১০০৯২ পর্যন্ত শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ১১০০৯৩ থেকে ১১০৮৪৪, ১১১২১৩ থেকে ১১১৯১৬, ১১২৪১১ থেকে ১১২৫০৬, ১১২৬৮৪ থেকে ১১৩৬৩১, ১১৩৮৩৫ থেকে ১১৪০১৯ পর্যন্ত কার্জন হল, ১১০৮৪৫ থেকে ১১১২১২, ১১১৯১৭ থেকে ১১২৪১০, ১১২৫০৮ থেকে ১১২৬৮৩, ১১৩৬৩২ থেকে ১১৩৮৩৪ পর্যন্ত মোকাররম ভবন, ১১৪০২০ থেকে ১১৫৪০০ পর্যন্ত সায়েন্স অ্যানেক্স ভবন, ১১৫৪০১ থেকে ১১৫৫৮০ পর্যন্ত পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট, ১১৫৫৮১ থেকে ১১৫৭৮৪ পর্যন্ত পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, ১১৫৭৮৫ থেকে ১১৬০২৭ পর্যন্ত আধুনিক ভাষা ইন্সটিটিউট, ১১৬০২৮ থেকে ১১৯৮৬৬ পর্যন্ত আইবিএ ভবন, ১১৯৮৬৭ থেকে ১২০৫১৭ পর্যন্ত কলা ভবন ১২০৫১৮ থেকে ১২১১৮২ পর্যন্ত আইইআর ভবন, ১২১১৮৩ থেকে ১২১৮১৯ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ১২১৮২০ থেকে ১২২২৪২ পর্যন্ত সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, ১২২২৪৩ থেকে ১২৪৪৯০ পর্যন্ত এবং এ লেবেলের সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সিট হবে ব্যবসায় শিক্ষা অনুষদ। 

বিজ্ঞান  (ক), মানবিক ও সামাজিক বিজ্ঞান (খ), বাণিজ্য (গ) এবং সকল বিভাগের সমন্বয়ে (ঘ) চারটি বিভাগে ভাগ করে ৪,৫২৮ টি আসনের জন্য মোট ১২২,০০৯ টি ভর্তি ফর্ম বিতরণ করা হয়েছে।