২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে আওয়ামী লীগের আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার এক বিবৃতিতে শিক্ষকদের হয়রানি ও বিভ্রান্ত না করে অবিলম্বে তাদের সকল ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এক বিবৃতিতে তিনি বলেন, জোট সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্র“তি দিয়েও বিগত চার বছরে শিক্ষা ও শিক্ষকদের প্রতি গণবিরোধী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারের প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিদের বেতন ভাতা দু’বার বৃদ্ধি করা হলেও শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের চাকুরিচ্যুতিসহ নীপিড়ণমূলক ব্যবস্থা গ্রহণ ও তাদের ন্যায্য দাবিসমূহ বার বার প্রত্যাখ্যান করে চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার। নুরুল ইসলাম নাহিদ সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি থেকে চাকুরিচ্যুতিসহ শিক্ষকদের বিরুদ্ধে সরকারের গৃহীত বিভিন্ন নিপীড়ণমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং শিক্ষকদের একশত ভাগ বেতন ও অন্যান্য ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবি বাস্তবায়নের দাবি জানান।