বগুড়ায় বিচারকদের কালো ব্যাজ ধারণ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণ তাঁদের ৩ দিনের কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার বগুড়ায় কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন।
জুডিয়াশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গত ২১ নভেম্বর সভায় ৭ দফা দাবী ও ১১ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ৩ টি দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। এসব দাবীতে বগুড়ায় জেলা জজ শীপের বিচারকবৃন্দ মঙ্গলবারও কালো ব্যাজ ধারণ করেছেন।
আগামী ২৯ জানুয়ারি এসোসিয়েশনের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের ৭ দফা দাবী ও ১১ দফা সিদ্ধান্তের মধ্যে আছে, ঝালকাঠিতে বোমা হামলায় নিহত ২ বিচারকের স্ত্রীকে চাকরি প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতি পূরণ দেয়া, সকল প্রকার বিচারককে গান ম্যান ও হাউজ গার্ড দেয়া। গানম্যান ও হাউজগার্ড না দেয়া পযর্ন্ত গাড়ীতে বিচারকদের আনা নেয়ার জন্য সশস্ত্র প্রহরা ও বাসস্থানে পুলিশের নজরদারী, জেলা জজ আদালত ও বাংলোতে নিরাপত্তার ব্যবস্থা এবং প্রাচীর নির্মাণ, কোর্ট অফিস ও সহকারি জজ, যুগ্ম-জজসহ বিচারকদের আদালতে প্রহরী মোতায়েন ও মেটাল ডিটেক্টর ব্যবহার। অবকাশ ও ছুটিকালীন সময়ে বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা। একই ক্যাম্পাসে বিচারকদের বাসা বরাদ্দ, হাউজ গার্ড দান, নারী শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল বিচারকদের সার্বক্ষনিক গাড়ি প্রদান, সকল প্রকার বিচারকদের শুল্ক মুক্ত গাড়ি প্রদান ও ক্ষুদ্র অস্ত্র ক্রয়সহ অন্যান্য দাবী।
এসব দাবিনামা নিয়ে গত ১৭ নভেম্বর এসোসিয়েন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলে তিনি তাদের ৭ দফা দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবী পূরণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
