২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ শ’ কোটির বেশি টাকা কেটে নেওয়ার প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট

প্রাপ্য আর্থিক সুবিধা প্রত্যাহার, বেতনভাতা বন্ধ করে ও প্রাপ্য অর্থ কমিয়ে শিক্ষকদের ২৬ শ’ কোটিরও বেশি টাকা কেটে নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের শিক্ষক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

১৯ জানুয়ারির জাতীয় শিক্ষক দিবসকে সামনে রেখে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার প্রতিবাদে ও শিক্ষকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় দু হাজার পাঁচশ ৯২ কোটি ৭৩ লাখ টাকা কেটে ১০ শতাংশ বর্ধিত বেতন এবং উৎসবভাতা প্রদানের কথা উল্লেখ করে ৩৬৫ কোটি টাকা প্রদানের আশ্বাস দিয়ে শিক্ষকদের মন ভুলানো যাবে না।

সম্মেলনে আরও বলা হয়, ২০০৬ সালের জুলাই থেকে নয় বরং ক্ষমতা গ্রহণের দিন থেকে ১০ শতাংশ বর্ধিত বেতন দিতে হবে। এতে আরওা বলা হয়, লোক দেখানো মহাসমাবেশে ১০ শতাংশ বর্ধিত বেতনের কথা না বলে একটি সরকারি প্রজ্ঞাপন জারিই এ বেতনের জন্য যথেষ্ট।

সম্মেলনে একমুখী শিক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়। চাকরিচ্যুত দু হাজার শিক্ষক-কর্মচারীকে পুনর্বহাল, সম্মানজনক বাড়িভাড়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।