২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর একুশের বই মেলার প্রস্তুতি চুড়ান্ত

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে মেলার নীতিমালা ও নিয়মাবলী চুড়ান্ত হয়েছে। এবারে ২ ফেব্র“য়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একাডেমী প্রাঙ্গণে থাকছে আলোচনা। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে - ২০ শতকের চিন্তাধারা। মেলার আয়োজনের সকল প্রস্তুতি এখন শেষের পথে।

এবারের মেলায় মোট সাড়ে ৪০০ টি স্টল থাকছে বলে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুর রহিম বিডিনিউজকে জানান।

তিনি জানান, ইতিমধ্যে ২৬৫টি প্রতিষ্ঠানকে ৩৯১টি স্টলের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। দমকল বাহিনী, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জন্যও কিছু স্টল বরাদ্দ রাখা হয়েছে।

আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গণি বিডিনিউজকে জানান, এবারই প্রথম বই মেলায় প্রকাশকরা ৩০ শতাংশ কমিশনে পাঠক - ক্রেতাদের কাছে বই বিক্রি করবে। অন্যান্য বছর ২০ ভাগ কমিশনে মেলা বই বিক্র করা হয়।

জানা যায়, এছাড়া ২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৭৫ সালে অমর একুশের অনুষ্ঠানে কয়েকটি প্রকাশনা সংস্থা প্রথম বই বিক্রি শুরু করে। পরে বাংলা একাডেমী ১৯৭৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করে অমর একুশে গ্রন্থমেলা।