নারায়ণগঞ্জে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার মালামাল ভস্মীভূত
নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে সোমবার এক অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার মালমাল ভস্মীভূত হয়েছে।
সূত্র জানায়, ফতুল্লা থানার পঞ্চবটির বিসিক পল্লীতে ভোর তিনটার দিকে একটি নীটওয়্যার গার্মেন্টসে হঠাৎ করে আগুন লাগে এবং তা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে।
অগ্নি নির্বাপক দলের সদস্যরা জানান, গার্মেন্টসটিতে হয়তো বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঢাকা, ফতুল্লা এবং নারায়ণগঞ্জের দমকল বাহিনী প্রায় ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনে।
আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর সদস্যসহ ১৫ জন আহত হয়েছে।
গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, তাদের প্রায় দুই কোটি টাকার তৈরি পোষাক আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার এসব মালামাল শিপমেন্ট করার কথা ছিল।
