২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্য প্রবাহের কারণে সারাদেশে ৪ শিশুসহ ১০ জনের মৃত্যু

সারা দেশে শৈত্য প্রবাহের দাপটে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় চার শিশুসহ ১০ জনের মৃত্যু ঘটেছে প্রচন্ড শীতে বা শীতজনিত রোগ ব্যাধিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শৈত্য প্রবাহের প্রচন্ড ঠান্ডায় গত ২৪ ঘন্ডায় দুই শিশুসহ আরও চার জনের মৃত্যু ঘটেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের শাহাজাহানের ছেলে মুন (৩ মাস), প্রধানপাড়া গ্রামের রবিউলের মেয়ে রুচি (২মাস), রাণীশংকৈল উপজেলার টেপুয়া গ্রামের আব্দুল বারী (৫০) এবং একই গ্রামের তারা বানু (৮০) নামের চার ব্যক্তির শৈতপ্রবাহের পচন্ড ঠান্ডায় মৃত্যু হয়। এই নিয়ে ঠাকুরগাঁও জেলায় শীত ও শীতজনিত রোগে মৃতের সংখ্যা দাড়ালো ২২ জনে।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর মেডিকোল কলেজ হাসপাতালে প্রচন্ড ঠান্ডায় নিউমোনিয়া ও শ্বাসকষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র জাহিদ (১মাস) এবং শহরের রামনগর এলাকার আজিজুর রহমানের কন্যা বেবী (১ ঘন্টা)। শিশু বান্ধব ওয়ার্ডের শিশু বিশেষজ্ঞরা জানান, শিতের কারণেই নিউমোনিয়া, শ্বসকষ্ট, কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুদুটির মৃত্যু ঘটে। 

যশোর প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থানে শনিবার রাতে প্রচন্ড ঠান্ডায় মারা গেছে তিন জন ।

এরা হচ্ছেন, ঝিকরগাছা মহিলা কলেজের পিয়ন আব্দুর রাজ্জাক (৫৪), শহিদ মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক শেখ রবিউল হক (৬৪) এবং বাদশা মিয়া (৭০)। তারা ঝিকরগাছা পৌরসভার মোহিনীকাঠি, ঝিকরগাছা এবং কিরতিপুর এবং লাইনপাড়া এলাকার বাসিন্দা।

যশোর এয়ারপোর্ট আবহাওয়া অফিস সূত্র বলেছে, যশোর সর্বনিু তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৭.০৪ ডিগ্রী সেলসিয়াস যেটা শনিবার দুপুরে ১১ ডিগ্রী সেলসিয়াস হয়।

এদিকে বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শনিবার প্রচন্ড ঠান্ডায় শ্রীবাড়ি উপজেলার ঝাগ্রারচর হাই স্কুলের এক শিক্ষক মারা যায়।