নার্গিস আরা চৌধুরীর ইন্তেকাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আব্দুল আজিজ এর স্ত্রী নার্গিস আরা চৌধুরী শনিবার মধ্যরাত সাড়ে ১২টায় ঢাকা ইব্ন-সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তিনি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজার চৌধুরীর সহধর্মিণী মিসেস হাসিনা ওয়ার্দা চৌধুরীর ছোট বোন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি কিডনিসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।
নার্গিস আরা চৌধুরী মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর উত্তরা বাইতুন-নূর জামে মসজিদে তার নামাজের জানাজার পর উত্তরা ৪ নং সেক্টর গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার কুলখানি ১৮ জানুয়ারি উত্তরার ১১ নং সেক্টরের ৮ নং রোডের বাড়ি নং ৩৭ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
