২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

রাজশাহীর চারঘাটে রোববার পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টায়  চারঘাটের ট্রাফিক মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও ২০জন আহত হয়।

নিহতের নাম শাহজামাল (৩৫)। সে হেলালপুর গ্রামের মৃত দেসার মৃধার ছেলে। 

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে চাঘাটের মীরগঞ্জ নামক স্থানে। বাঘা থেকে রাজশাহীগামী চলন্ত একটি যাত্রীবাসী বাস থেকে নামতে গিয়ে প্রণব কুমার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত প্রণবের বাড়ি বাঘা থানার নারায়ণপুর গ্রামে।