পতাকা বৈঠকের পর বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর,
নওগাঁর সান্তাহার সীমান্তে প্রায় আড়াইঘন্টাব্যাপী পতাকা বৈঠকের পর বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক ছুইবুর রহমানের লাশ রোববার দুপুরে বিডিআর জওয়ানদের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
রোববার সান্তাহার সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলারের পাশে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার আব্দুল বাতেন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৭২ বিএসএফ ক্যাম্প কোম্পানীর কমান্ডার এস এ রাহুল।
