২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিক সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার মানিক চন্দ্র সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

দিনব্যাপী পালিত এসব কর্মসূচির মধ্যে ছিলো প্রয়াতের প্রতিকৃতিতে ফুল দেয়া, র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভা।

খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে এর সভাপতি আলহাজ্জ্ব শেখ লিয়াকত আলী ও সাধারন সম্পাদক এ কে হিরুর নেতৃত্বে সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াত মানিক সাহার প্রতিকৃতিতে ফুল দেন ।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, বিএফইউজে’র সহ সভাপতি ওয়াদুদুর রহমান পান্না প্রমুখ।