ঢাবি খুলছে রোববার থেকে
শীতকালীন ছুটি, বড়দিন ও পবিত্র ঈদুল আজহা মিলিয়ে ২৩ দিনের দীর্ঘ ছুটির পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আবার পুরোদমে চালু হচ্ছে।
অধিকাংশ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ফিরে না আসায় বিশ্ববিদ্যালয়ে ছুটির আমেজ আমেজ শনিবারেও কাটেনি। ঢাবি’র বিভিন্ন আবাসিক ভবন, ক্যাম্পাস বন্ধ থাকতে দেখা গেছে।
ঈদুল আজহার ছুটির পর ক্যাম্পাস জমজমাট হয়ে উঠতে আরও দু-তিন দিন লাগবে বলে সূত্র জানায়।
