২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভাইকে হত্যা করে ভাইয়ের আত্মহত্যা

জয়পুরহাটে এক ছোট ভাই তার বড় ভাইকে হত্যা করে নিজে বিষপানে আত্মহত্যা করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে শনিবার সকালে শহরের স্টেশন রোডের জনৈক লছমি শাহানীর ছোট ছেলে রাজু শাহানী (২৫) বড় ছেলে রঞ্জন শাহানীকে (২৮) ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার পর নিজে বিষপান করে।

তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টায় মারা যায়।