২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরমুখো মানুষের ভিড়ে পায়ের চাপে সদরঘাটে নিহত ১, আহত ১৯

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার সন্ধ্যায় ঈদুল আযহা উদযাপন করতে ঘরমুখো মানুষের ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত কাওসার আলীর (১৯) বাড়ি বরিশাল জেলায়।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হল- নাসির উদ্দিন (৩৫), তার স্ত্রী কোহিনুর বেগম (২৫) এবং তাদের শিশুসন্তান নিয়ামুল (১৮ মাস)।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজার হাজার ঘরমুখো মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে থাকলে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য মোতায়েন থাকলেও তারা এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে সূত্র জানায়।