২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া মিশন হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা

বগুড়া মিশন হাসপাতালের প্রবীণ চিকিৎসক রেবা ম্যাকফিল্ড (৬৫) রোববার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল পর্যন্ত তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ জানায়, চিকিৎসক পিটার ম্যাকফিল্ডের স্ত্রী রেবা ম্যাকফিল্ড হাসপাতালের ভেতরে একটি বাড়িতে একাই বসবাস করতেন।

সোমবার সকালে তার মৃতদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তার ছেলেমেয়েরা আমেরিকা থেকে ফেরার পর তার সৎকারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।