২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

টাঙ্গাইলের ধনবাড়ি গালর্স স্কুল মাঠে সোমবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতের নাম লেমন (১৭)। সে ধনবাড়ি উপজেলার আজমল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে লেমনকে একই উপজেলার আনোয়ার ও আলম বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

স্কুল মাঠে তারা লেমনের মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় লেমন বাধা দিলে আনোয়ার ও আলম ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সন্ধ্যায় আলমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় নিহত লেমনের মামা বাদি হয়ে ধনবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।