নাটোরের বামিহাল পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় চলনবিল এলাকা থেকে সন্দেহভাজন ৪ জন গ্রেপ্তার
নাটোরের বামিহাল পুলিশ ক্যাম্পে হামলা, অস্ত্র লুট ও আনসার হত্যার ঘটনায় সিংড়া ও তাড়াশ থানা পুলিশ এবং র্যাব সোমবার ভোরে যৌথ অভিযান চালিয়ে চলন বিলের প্রত্যন্ত অঞ্চল থেকে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করেছে।
তাড়াশ থানা সূত্র জানায়, ৫০ জন র্যাব সদস্যসহ একশ’ জনের একটি যৌথ দল রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হল- রুহিনীকান্ত ওরাও (৭২), মোক্তার হোসেন (২৪), জমির উদ্দিন সরকার (৩৫) ও আবুল কালাম (৩৪)।
গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী গাজ্জালী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সর্বহারাদের আশ্রয়দান ও তথ্য আদান প্রদানের অভিযোগ রয়েছে।
