২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে গোপনে দেশে প্রবেশকালে কুষ্টিয়া সীমান্তে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে রোববার কুষ্টিয়া সীমান্তে বিডিআর সদস্যরা জেএমবি সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিডিআর জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সংলগ্ন গ্রাম মুন্সীগঞ্জ থেকে রোববার বিকেল ৪টার দিকে নুরুল ইসলাম ও জিয়া উদ্দিন নামে এই দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। বিডিআরের মহিষকুণ্ডি বিওপির একটি টহল দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী গ্রামে।