আগামী সপ্তাহে মস্কোয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পরাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক আগামী সপ্তাহে মস্কোয় শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার বিডিনিউজকে বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বৈঠকের দিন তারিখ চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন ১৭ বা ১৮ জানুয়ারি মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ২১ অথবা ২২ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।
ওই কর্মকর্তা আরো জানান, আর্ন্তজাতিক রাজনীতিতে বাংলাদেশ ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি অভিন্ন। কিন্তু যোগাযোগের অভাব, ব্যাংকিং সুবিধা এবং রাশিয়ার সাম্প্রতিক পরিবর্তন সর্ম্পকে পর্যাপ্ত তথ্যের অভাবে দেশ দুটির মধ্যে ব্যাবস্যা--বাণিজ্যের পরিমাণ বিগত দশকের তুলনায় হ্রাস পেয়েছে।
রাশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার কথা উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের তেল, গ্যাস, জ্বালানি ও কয়লা খাত উন্নয়নের জন্যে প্রযুক্তি সহায়াতার ব্যাপারে আগ্রহী।
