২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পবিত্র ঈদুল আজহাকে সামনে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ১১ জানুয়ারি ঈদুল আজহার নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীসহ সারা দেশে ঈদে পুলিশ, র‌্যাব, বিডিআর, আনসার এবং সাদা পোশাকধারী পুলিশ টহল দেবে।

এছাড়া যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও নির্বিঘœ করতে ইতোমধ্যেই অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, চাঁদাবাজি, ছিনতাই, পকেটমার, কোরবানির পশু বিক্রেতাদের হয়রানি বন্ধে রাজধানীর পশুর হাটগুলোর নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, এছাড়া জনসাধারণের যাতায়াত নির্বিঘœ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আর্মড পুলিশ ও কমিউনিটি পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে র‌্যাব, বিডিআর ও পুলিশ মোতায়েন করা হবে বলে ডিএমপি জানায়।

অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বোঝাই ও ভেজাল খাদ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও ডিএমপি জানায়।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঈদগাহগুলোতে তল্লাশি অভিযানের ব্যাপারেও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া ঈদে যারা রাজধানীতে থাকছেন, তাদের নিরাপত্তার ব্যাপারে বিশেষ সতর্ক থাকার জন্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।