সিপিবির সমাবেশে হামলার মামলায় এরশাদ ও রওশন এরশাদের জামিন
সিপিবির সমাবেশে ১ জানুয়ারির হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, রওশন এরশাদ এবং আবু হোসেন বাবলার জামির মঞ্জুর করা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তারা রোববার আত্মসমর্পণ করলে মহানগর হাকিম শফিক আনোয়ার প্রত্যেককে ১০ হাজার টাকা মুচলেকায় জামির মঞ্জুর করেন।
এসময় আদালতে এরশাদ ও রওশন এরশাদের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদনও মঞ্জুর করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১ জানুয়ারি আয়োজিত সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশে জাতীয় পার্টির একটি সমাবেশের মিছিল থেকে হামলা করা হয়।
এ ঘটনায় সিপিবির পক্ষ থেকে পল্টন থানায় মামলা করা হয়।
