মনিকগঞ্জে কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত
ঘন কুয়াশার কারণে রোববা ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজীরহাট নৌ-রুটে সাত ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়েছে।
এসময় পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে ঘাট এলাকায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা ও যমুনায় ঘন কুয়াশার কারণে শনিবার মধ্য রাত থেকে রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত তিনটি ঘাটে ফেরি, লঞ্চ, কার্গোসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ থাকে।
সকালে কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া ও কাজীরহাট ফেরি, লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
