২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে রোববার সকালে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসএ পরিবহনের একটি বাসের সাথে বগুড়াগামী করতোয়া সার্ভিসের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়।

আহতদের মধ্যে ১৬ জনকে শেরপুর হাসপাতালে এবং অন্যদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।