বিপুল সংখ্যক জালনোট ও রাজস্ব স্ট্যাম্পসহ ৬ জন গ্রেপ্তার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার সদস্যরা রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল মুদ্রা, রাজস্ব স্ট্যাম্প এবং জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে।
সিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার একেএম মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বাধীন চট্টগ্রাম গোয়েন্দা শাখার দলটি বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে জাফর ভুইয়া, বাদশা, আজাদ, মোশাররফ, ইদ্রিস ও নোমান নামের ছয়জনকে আটক করে।
গ্রেপ্তারকৃত নোমান শনিবার ডিবি অফিসে সাংবাদিক ও ডিবি সদস্যদের কাছে তার অপরাধ জগতের সঙ্গিদের নাম প্রকাশ করে।
নোমান স্বীকারোক্তিতে জানায়, একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর মিরপুর, ফকিরেরপুল, রামপুরা এবং বাড্ডা এলাকায় জালনোট তৈরি করে। ঢাকার মুনির তাদের দলের প্রধান বলে সে গোয়েন্দাদের জানায়।
নোমান আরো জানায়, ইদুল আযহার আগে চক্রটি দেশের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার জালনোট ছড়িয়ে দিয়েছে।
চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তার করতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেয়া হতে পারে বলে জানা গেছে।
গোয়েন্দা দলটি আড়াই লাখ টাকা মূল্যমানের ৫০০ ও ৫০ টাকার জালনোট ও রাজস্ব স্ট্যাম্প, জালনোট বানানোর ডাইস, রঙ্গিন কালি, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম আটক করেছে।
িবিডিনউজ/২১৫৭ ঘ়
