সাভারে নকল মধু কারখানার সন্ধান, ৯ আদিবসী যুবক গ্রেপ্তার
সাভারে একটি নকল মধু তৈরির কারখানার সন্ধান পেয়ে পুলিশ শনিবার সেখান থেকে নয় উপজাতীয় যুবককে গ্রেপ্তার করেছে। এসময় কারখানা থেকে নকল মধু তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- রাঙ্গা চাকমা (২২), পুলা চাকমা (২০), কলচিং চাকমা (২২), অংধি চাকমা (২০), অং চাকমা (২০), আ. অং চাকমা (২৩), সামংচির চাকমা (১৮), মংবিশা চাকমা (২৮), উলাচা চাকমা (২৮) এবং বাইল্লা চাকমা।
এ ব্যাপারে আশুলিয়া থানায় শনিবার বিকেলে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
