২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপির দুইগ্রুপে সংঘর্ষে আহত ৩০

নাটোরের সিংড়া উপজেলার কালীনগরে শনিবার গরুর হাটে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

অহতদের মধ্যে নাজমা, নূহু এবং জাকারিয়া নামে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সিংড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে ফটিকের সমর্থক সামসু ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমানের সমর্থক দুলালের মধ্যে গরুর হাটে চাঁদাবাজি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার পর সামসু ও দুলালের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ৩০ ব্যাক্তি আহত হয়। সংঘর্ষকালে বেলদাহার বাজারের দুটি দোকান আগুনে ভস্মীভূত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।