২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা জীবনের স্বাদ নিতে প্রস্তুত প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ রাজ পরিবারের ফূর্তিবাজ প্রিন্স উইলিয়াম নিত্যদিনের আনন্দ ফূর্তি ছেড়ে কঠোর সেনা জীবনে প্রবেশ করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সুইজারল্যান্ডের আল্পস পর্বতশৃঙ্গে প্রেয়সী কেট মিডলটনকে নিয়ে ঘুরে বেড়ানোর মাঝপথেই ২৩ বছর বয়সী প্রিন্সকে লন্ডনের কাছে স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেটের প্রশিক্ষণ নেয়ার জন্যে রোববার রিপোর্ট করতে বলা হয়েছে।

উইলিয়ামকে তার বাবা প্রিন্স চার্লস স্যান্ডহার্স্টে নিয়ে যাবেন। সেখানে তার ছোট ভাই প্রিন্স হ্যারি ইতোমধ্যে এলিট একাডেমিতে ট্রেনিংয়ের মাঝপথ অতিক্রম করে ফেলেছেন। ইতোমধ্যে খবরটি ব্রিটেনের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেয়ার ক্ষেত্রে প্রিন্স উইলিয়াম হবেন ব্রিটিশ রাজপরিবারের সবচে জৈষ্ঠ্য সদস্য। এই সামরিক একাডেমি থেকে একসময় জর্ডানের রাজা হোসেন, ব্র“নাইয়ের সুলতান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিল প্রশিক্ষণ নিয়েছেন।

প্রিন্স চার্লস, তার ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু এবং তাদের বাবা প্রিন্স ফিলিপ সবাই রাজকীয় ঐতিহ্যের অংশ হিসেবে নৌ বাহিনী অথবা রাজকীয় বিমান বাহিনীতে (আরএএফ) যোগ দিয়েছিলেন।

সামরিক একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ প্রসঙ্গে উইলিয়াম বলেন, কিভাবে নেতৃত্ব দিতে হয় ও সম্মান অর্জন করতে হয় তা শেখার জন্য স্যান্ডহার্স্ট হবে দারুন একটি জায়গা।

তিনি বলেন, ইরাকে ব্রিটিশ সামরিক বাহিনী প্রাণবাজি রেখে যুদ্ধ করছে। দু’টি বিশ্বযুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করার দায়িত্ব এখন তরুণ সমাজের।

সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে স্যান্ডহার্স্ট একাডেমিতে উইলিয়াম ৪৪ সপ্তাহব্যাপী কঠিন ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণে অংশ নেবেন।

উইলিয়ামের প্রশিক্ষণ শেষ হওয়ার তিন মাস আগেই হ্যারি তার প্রশিক্ষণ সমাপ্ত করবেন। এসময় উইলিয়াম হ্যারিকে স্যালুট করতে বাধ্য থাকবেন। কিন্তু উইলিয়ামের প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর পরিস্থিতি উল্টে যাবে। তখন হ্যারি উইলিয়ামকে স্যালুট করবেন। কারণ, বিশ্ববিদ্যালয় øাতকধারী হিসেবে সামরিক বাহিনীতে যোগদান করার কারণে উইলিয়াম সিনিয়র র‌্যাঙ্ক পাবেন।