২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীর কালারমারছড়া স্বাস্থ্য উপকেন্দ্র প্রাইভেট ক্লিনিকে পরিণত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া স্বাস্থ্য উপকেন্দ্রটি এখন প্রাইভেট ক্লিনিকে পরিণত হয়েছে। টাকা ছাড়া এ কেন্দ্র থেকে কেউ চিকিৎসা সেবা পাচ্ছে না।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 09:04 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সরকার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে এসব উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু করে। এতে একজন মেডিকেল কর্মকর্তা, একজন সহকারী মেডিকেল কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন ল্যাবরেটরী সহকারী নিয়োগ দেয়া হয়।

মহেশখালী কালারমারছড়া স্বাস্থ্য উপ-কেন্দ্রটিতেও গত ক’মাস আগে মেডিকেল কর্মকর্তা পদে যোগদান করেন স্থানীয় ডাঃ শামসুল ইসলাম খান।

স্থানীয়রা অভিযোগে জানান, মেডিকেল কর্মকর্তার কক্ষে সরকারি কাগজপত্র রাখার জন্য সরকারিভাবে দেয়া আলমিরাটাও তিনি ব্যবহার করছেন ব্যক্তিগত ফার্মেসী হিসাবে। সরকারী ঔষধ, বিভিন্ন কোম্পানী থেকে দেয়া ঔষধ ও কিছু নিজে ক্রয় করে এটিকে ফার্মেসী বানিয়ে রেখেছেন।

কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের নিকট থেকে ২৫ থেকে ৫০ টাকা হারে ডাক্তার শামসুল ইসলাম ফি নেন।

কালারমারছড়ার আধারঘোনা এলাকার অধিবাসী মোহাম্মদ কাসেম আলী অভিযোগে জানান, ডাঃ শামসুল ইসলাম টাকা না দিলে চিকিৎসা করেন না। 

এ ব্যাপারে ডাঃ শামসুল ইসলাম খান বিডিনিউজকে জানান, এলাকার সাধারণ লোকজন ৫০ টাকা দিয়ে এমবিবিএস ডাক্তারের চিকিৎসা পাচ্ছে এটাই তাদের সৌভাগ্য।