২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের বীরগঞ্জে ৭টি তাজা বোমা উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটের নূরুজ্জামান বাবুলের ভাইয়া হাসকিং মিল থেকে শুক্রবার সাতটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পুলিশ জানায়, সকাল সাতটায় হাসকিং মিলের শ্রমিকরা বাথরুমে চটের ব্যাগ দেখতে পেয়ে মিল মালিক পুলিশে খবর দেয়। পুলিশ এসে চটের ব্যাগ থেকে জর্দ্দার কৌটার লাল-কালো স্কচটেপ মোড়ানো সাতটি তাজা বোমা এবং ব্যাটারী, তার এবং সার্কিট উদ্ধার করে। বোমা সাতটি নিস্ক্রিয় করার জন্য বীরগঞ্জ থানায় বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার জেলার বিরল উপজেলা থেকে দু’টি শক্তিশালী বোমা পুলিশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উভয় এলাকায় বোমাতঙ্ক বিরাজ করছে।