২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় হোটেল ধসে ৫৩ জনের প্রাণহানি

সৌদি আরবের মক্কায় বৃহস্পতিবার একটি ছোট আকারের হোটেল ধসে পড়ার ঘটনায় ৫৩ হজযাত্রী নিহত এবং ৫৯জন আহত হয়েছে। খবর সৌদী বার্তা সংস্থার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সিপিএ জানায়, সৌদী কর্তৃপক্ষ এই ছোট হোটেলটি ভেঙ্গে পড়ার বিষয়টি অনুসন্ধান করে দেখছে।  

সরকারের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি’র ভাষ্য অনুযায়ী কুয়েতি সংবাদ সংস্থা (কুনা) জানায়, আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী প্রিন্স রাইফ বিন আবদেল আজিজ ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছেন।

অনুসন্ধাণের রিপোর্ট যেকোন সময় ঘোষণা করা হবে এবং যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিচয় জানতে ইচ্ছুক তাদেরকে মক্কা হজ জরুরি সার্ভিসের ০০৯৬৬২৫৫৭২৮৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্র জানায়।  

নিরাপত্তার খাতিরে গঠিত বিশেষ কমিটি প্রত্যেক হজ্ যাত্রীদের থাকার জন্য নির্ধারিত ভবনগুলোতে নিয়মিত পরিদর্শন চালালেও দুর্ভাগ্যবশত কিছু যাত্রী ভবনগুলো রেজিস্ট্রি করা এবং থাকার জন্য নিরাপদ কিনা তা যাচাই না করেই তাদের নিজেদের জীবন বিপন্ন করেছে।  

হোটেলটি রাস্তার ওপর ধসে পড়লে এর কংক্রিটের স্তুপগুলো রাস্তা আটকে দেয় এবং রোববার শুরু হতে যাওয়া হজ্রে কারণে হজযাত্রীরা সেখানে বেশ ভিড় জমাচ্ছে।

মক্কার মধ্যখানে অবস্থিত কাবা শরীফের কাছে হোটেলটিতে উদ্ধারকারী দল সারারাত আরো ক্ষতিগ্রস্থ এবং তখনো বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চালিয়েছে। উদ্ধারকৃত চারজন মারা গেছে বলে সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়া ডব্লিউএএম জানিয়েছে।

লাখ লাখ তীর্থযাত্রী হজের উদ্দেশ্যে এ বছর মক্কায় জড়ো হয়েছে। কোরানে উল্লেখ আছে, যদি সম্ভব হয় প্রত্যেক প্রাপ্ত বয়স্কে ব্যক্তির জীবনে একবার হজ্ পালন করা উচিত।