বিডিআর-বিএসএফ উপমহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন ৫ জানুয়ারি শুরু হচ্ছে
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)- এর মধ্যে উপমহাপরিচালক পর্যায়ে তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলন ৫ জানুয়ারি থেকে সিলেটে বিডিআর সেক্টর সদর দপ্তরে শুরু হতে যাচ্ছে।
এক তথ্য বিবরণীতে রোববার জানা যায়, সম্মেলনে বাংলাদেশ ও ভারত উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিএসএফ-এর আইজি এসসি শ্রীভাসতাবার নেতৃত্বে ডিআইজি এবং স্টাফ অফিসারসহ চৌদ্দ সদস্যের এক প্রতিনিধিদল সম্মেলনে যোগদানের উদ্দেশে ৪ জানুয়ারি সিলেট পৌঁছবেন।
বিডিআর-এর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম গোলাম রব্বানী, এনডিসি, পিএসসি সম্মেলনে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বিডিআর প্রতিনিধি দলে সিলেট, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও ময়মনসিংহ সেক্টর কমান্ডার এবং সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।
